শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকায় ল্যাপটপ

২২ অক্টোবর, ২০১৯ ১৬:৩৬  
মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে টেলিফোনের নতুন সংযোগ বা পুনঃসংযোগ ফি সম্পূর্ণ মওকুফ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, মঙ্গলবার (২২ অক্টোবর) থেকেই তা কার্যকর হচ্ছে। সেইসঙ্গে আবারও বাজারে আসছে দোয়েল ল্যাপটপ। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে এবং ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভজি নেটওয়ার্কও চালু করা হবে। দোয়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন মডেলের ল্যাপটপ শীঘ্রই বাজারে আসছে বলে এ সময় জানান তিনি।যা শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ বাজারজাত করা হবে।